রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৮ অক্টোবর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মীরসরাইয়ে ইয়াবাসহ গ্রেফতার- ১

সাফাইয়েত মেহেদী, মীরসরাই: মীরসরাইয়ে ইয়াবাসহ মোমেনুল ইসলাম সুজন (৩২) একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ১১ টায় মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডের পশু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার জব্দ করা হয়।

গ্রেফতার মোমেনুল ইসলাম সুজন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর এলাকার মফিজ মেম্বার বাড়ির মৃত মফিজ উদ্দিন মেম্বারের ছেলে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক এসআই আরমান হোসেন বলেন, সোমবার রাত ১১ টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের পশু হাসপাতালের সামনে ১৫ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপারসহ মোমেনুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।