সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০১ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ধানের শীষের জয়ে ঐক্যবদ্ধ নেতাকর্মী — বারইয়ারহাটে প্রস্তুতি সভা

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’-এর অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন ভেন্ডার।।পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরান সরোয়ার্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভুঁইয়া, বারইয়ারহাট বাজার কমিটির সভাপতি আলমগীর হোসেন, এবং ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, পৌরসভা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে।