সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৩ নভেম্বর ২০২৫

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

“ভালোবাসি সবাইকে”—মালয়েশিয়া সফর শেষে পরীমনির বার্তা

বিনোদন ডেস্ক:: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি মানেই আলোচনার ঝলক। প্রতি বছরই নিজের জন্মদিনে জমকালো আয়োজন করেন তিনি। তবে এবার একটু ভিন্নভাবে—দেশে নয়, বিদেশে। জন্মদিন উদযাপন করেছেন মালয়েশিয়ায়!

গত ২৩ অক্টোবর জন্মদিন উপলক্ষে ১০ দিনের সফরে মালয়েশিয়া যান পরীমনি। রোদ, সমুদ্র আর রঙিন আলোয় ভরা সেই সফরটিকে তিনি বলেছেন জীবনের অন্যতম স্মরণীয় সময়। শনিবার সকালে সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের সেই অনুভূতি শেয়ার করেন তিনি।

পরীমনি লেখেন, “দেশের বাইরে এভাবে ১০ দিনের সেলিব্রেশনের প্ল্যান এই প্রথম। আমাদের টিমে ছিল মোট সাতজন—আমার ছেলে, তার ন্যানি মোবারক, ম্যানেজার ভাই তুরান, একমাত্র বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাইল্লা মনুজান নাইম আর আমি!”

নায়িকার ভাষায়, ভ্রমণের প্রতিটি দিন ছিল হাসি, দুঃখ, আনন্দ আর নতুন অভিজ্ঞতায় ভরা— “যাওয়ার দিন হইহই করতে করতে গেলাম! কত ছবি-ভিডিও করলাম সারা পথ। ১০ দিন একসাথে কত রকম নতুন অভিজ্ঞতা হলো। সারাজীবনের মতো স্মৃতি জমে গেল।”

সোশ্যাল মিডিয়ায় সফরের ছবি না দেখানোর কারণও ব্যাখ্যা করেন পরীমনি।

“আমরা ঘুরতে গিয়ে সময়টা সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডই কিনি নাই! তাই এখন থেকে ধীরে ধীরে ছবি-ভিডিও শেয়ার করবো। সব কৃতিত্ব শাওনের—সব ছবিই সে তুলেছে।”

পোস্টের শেষে সফরসঙ্গীদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “ধন্যবাদ তোমাদের সবাইকে। আমার জীবনে তোমাদের পেয়ে আমি খুব খুশি। ভালোবাসি সবাইকে।”