সোমবার
০৩ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আজ সোমবার সকাল ১০টার আগে রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে বেলা সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সিদ্ধান্তসংক্রান্ত ব্রিফিং দেওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য রয়েছে। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করছে, গণভোট যেকোনো দিন আয়োজন করা যেতে পারে। অন্যদিকে জামায়াত ও তাদের জোটভুক্ত আটটি রাজনৈতিক দল দাবি করছে, গণভোট নভেম্বরেই আয়োজন করা উচিত।
অন্যদিকে বিএনপি নেতারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন করলে তাদের আপত্তি নেই।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, গণভোট আয়োজন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কাছ থেকেই আসবে।