সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শীত আসছে ১০ নভেম্বর, ডিসেম্বরের শুরুতেই নামবে প্রথম শৈত্যপ্রবাহ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে আগামী ১০ নভেম্বর থেকে শীতের আগমন ঘটতে পারে। তবে সারাদেশে শীতের আমেজ পুরোপুরি পেতে অপেক্ষা করতে হবে নভেম্বরের শেষ দিক পর্যন্ত—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিশ্লেষক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির মতে, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরেই আসার সম্ভাবনা বেশি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিডব্লিউওটি এক বার্তায় জানায়, ৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের আবহাওয়া অনুকূলে থাকবে। এই সময়টিকে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে সংস্থাটি। তাদের মতে, এই সময়ে ধান কাটা থেকে শুরু করে শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময় হবে।

বিডব্লিউওটি জানায়, লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত কমতে শুরু করেছে। ৭ নভেম্বর পর্যন্ত কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে ২০ নভেম্বরের আগে কোনো বড় প্রাকৃতিক পরিবর্তনের সম্ভাবনা নেই।

সংস্থাটির আরও পূর্বাভাস, ১৭ থেকে ১৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

ঘূর্ণিঝড় প্রসঙ্গে বিডব্লিউওটি জানায়, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম। তবে ২০ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে নতুন ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এছাড়া নভেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বরের শুরুতে একটি বৃষ্টি বলয় দেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে বলেও জানায় সংস্থাটি।