রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইয়াছিন অস্ত্র ও গাজাসহ গ্রেফতার

কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী মোহাম্মদ ইয়াছিন (২৭)কে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বৃহস্পতিবার (৬ নভেম্বর) চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও ৬ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে গ্রেফতার ইয়াছিনকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামিদের নাম-ঠিকানাসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন ওয়াহিদ আকবর বিল্ডিংয়ের নির্মাণাধীন ফ্ল্যাট হতে একটি দেশীয় একনলা সচল বন্দুক,  পাঁচটি কার্তুজ, একটি  চাপাতি, ছয়শত পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।