শনিবার
০৮ নভেম্বর ২০২৫
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
অনলাইন ডেস্ক : শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা টঙ্গী মিলগেইট এলাকার ওই গুদামে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।