মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৯ নভেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আসছে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫, গঠন করা হলো আহ্বায়ক কমিটি

নিউজ ডেস্ক: সামাজিক সংগঠন ‘প্রয়াস’-এর ১৭তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ উদযাপন উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় এবং বর্তমান সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপ্পীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন হুমায়ূন কবিরকে ১৭তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ আয়োজন কমিটির চেয়ারম্যান, উপদেষ্টা ডা. এম.ওয়াই.এফ পারভেজকে কো-চেয়ারম্যান এবং পরিচালক সারিস্ত্ বিনতে নূরকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

কমিটির নাম ঘোষণা করেন প্রয়াস উপদেষ্টা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মোমিনুল হক।

সভায় বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটিও ঘোষণা করা হয়। নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, ইশরাত জাহান চৌধুরী, আবছার উদ্দিন অলি, খালেদা আক্তার চৌধুরী, মো. হুমায়ুন কবির, আনিকা আনোয়ার, সুবর্ণা দে, শফিকুল ইসলাম চৌধুরী, সুভাষ সরকার, এ.কে.এম মোস্তাফিজুর রহমান রাসেল, জাহেদুল ইসলাম জনি, মো. ওমর ফারুক খান আসিফ, মো. শাহজাহান, মো. ইসমাইল, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, মো. মাহির আসেফ বাবু, আমিনুল ইসলাম, সুলতান মাহমুদ রাজীব, দিদারুল ইসলাম চৌধুরী, মিনহাজুল হক মিনার, নুসরাত জাহান, সোহরাবুল আলম সৌরভ, খোরশেদ আলম, জামাল হোসেন জনি, আবু শাহাদাত মো. সায়েম, মো. সাকিবুর রহমান, মোরশেদ আলম, মো. রুকুনুর জামান তাসিন, মিসবাউল আলম সামি, রুবায়েত রশীদ, ওলিউল্লাহ খান, তাওসিফ তাসওয়ার হোসেন তাবিব, মাইশা ইসলাম চৌধুরী ছোঁয়া, আবতাহী ইবনাত তাছবীহ, ওয়াজিহা রুহানা চৌধুরী, মীর তাফহীম কাদের, হাসান ইহলান চৌধুরী, আতিকুল ইসলাম তাবির, মোসলেম উদ্দিন ও মো. সাইফুল প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর (শনিবার) আয়োজন করা হবে প্রয়াসের ১৭তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫।