রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১০ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে শতবর্ষী মন্দিরে চুরি, স্বর্ণসহ গ্রেফতার ২ জন

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সদরঘাটে শতবর্ষী কালী মন্দিরে চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অনলাইন ডেস্ক : রোববার (৯ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে মন্দিরের টিনের চালের ওপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে ঢুকে চোর। প্রতিমার চার ভরি ওজনের একটি স্বর্ণের ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।

জানা যায়, চুরি করা স্বর্ণালংকার নগরের কাট্টলী এলাকায় এক স্বর্ণের দোকানে বিক্রি করতে গিয়েছিল চোর চক্রের এক সদস্য। দোকানির সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই চোরকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। পরে কাট্টলী ওভার ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় কয়েকটি অলংকার। এ ঘটনায় জড়িত আরও একজনকে আটক করে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে দুই চোরের নাম প্রকাশ করা হয়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, রোববার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।