রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১০ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সাতকানিয়ায় মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, একটি মিনি বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরিচয় শনাক্তে নিহতের স্বজন থানায় আসছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।