রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

হাটহাজারীতে এবার হাত-পা বাধা ভিক্ষুকের লাশ উদ্ধার

হাটহাজারীতে একটি ব্রিজের নিচের ডোবার পানি থেকে হাত-পা বাধা এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

অনলাইন ডেস্ক : মঙ্গলবার (১১ নভেম্বর) সকালের দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মুনিয়াপুকুরের পশ্চিমে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে ব্রীজের নিচের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রীজের নিচে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। তবে এখনো উদ্ধার করা লাশের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো.আল আমিন জানান, আমি বর্তমানে ঘটনাস্থলেই আছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে উদ্ধার করা লাশটি একজন ভিক্ষুকের।

তিনি জানান, গতকাল বিকালের দিকে তাকে অনেকেই ভিক্ষা করতেও দেখেছেন। তারপরও উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হলে তদন্ত রিপোর্ট হাতে আসার পর জানা যাবে ঘটনা কি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুইয়া লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর আগে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি এবং একইদিন বেলা দশটার দিকে উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সী এক মহিলারসহ মোট দুটি লাশ উদ্ধার উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।