মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ঠাকুরগাঁওয়ে তার দেওয়া বক্তব্যকে গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেছেন, তিনি কেবল মোহাম্মদপুর শাপলা ইউনিয়নের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেছিলেন। তবে তা ভুল ব্যাখ্যা করে দেশব্যাপী হয়রানিমূলক মামলা প্রত্যাহার বা দায়ের না করার বিষয়ে বক্তব্য হিসেবে প্রকাশ করা হয়েছে, যা ‘অত্যন্ত দুঃখজনক’।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চায় না।
তিনি দেশবাসী ও দলের নেতাকর্মীদের ভুল প্রকাশিত তথ্যের কারণে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।