মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: মোবাইলে ভিডিও ধারণের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন লাকসাম জংশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের কালুরঘাট সেতু এলাকায়। আহত ইকবাল হোসেন কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।
সাক্ষীদের বরাত দিয়ে জানা যায়, ইকবাল হোসেন গার্ড ব্রেকের দরজায় দাঁড়িয়ে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন।
এ সময় পা পিছলে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক জানান, আহত ইকবাল বর্তমানে চিকিৎসাধীন আছেন।
জানালীহাট রেল স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, “ভিডিও তুলতে গিয়েই ইকবাল ভাই ট্রেন থেকে পড়ে যান। কালুরঘাটের গেটম্যান দ্রুত তাকে উদ্ধার করেন।”