বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বুধবার

১২ নভেম্বর ২০২৫

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

রমনা থানার পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জাগো নিউজকে জানান রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহত নেই।

গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি।