মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১২ নভেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শহীদ শফিকুল আলম বাবলুর স্মরণে চট্টগ্রামে মিলাদ ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদ শফিকুল আলম বাবলুর ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন।

মাহফিলে সভাপতিত্ব করেন ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহবায়ক মামুন আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জাফর আহ্মদ খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আজিজ উদ্দিন মিন্টু, নাছিরাদ আঞ্চলিক শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিব, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি শেখ আলাউদ্দিন, নাছিরাবাদ আঞ্চলিক শ্রমিকদল যুগ্ম সম্পাদক মো আছলাম, এবং বায়েজিদ থানা শ্রমিকদল ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

মিলাদ শেষে শহীদ শফিকুল আলম বাবলুর কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বহু সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন।