রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৩ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মাছের ককশিটে ৯৮০০ পিস ইয়াবা, মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে মৎসঘেরে অভিযান চালিয়ে মাছের ককশিট থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কোস্ট গার্ডের একটি দল টেকনাফ পৌরসভার কায়ুকখালী এলাকায় মৎসঘেরে অভিযান পরিচালনা করে। এ সময় মাছ সংরক্ষণের ককশিটের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার ৮০০  ইয়াবা জব্দ করা হয় এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।