সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৪ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মিরসরাইয়ে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফখরুল ইসলাম (১৪) ও কাউছার হোসেন (১১)। তারা মাসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ার মাদরাসার শিক্ষার্থী। আহতরা একই প্রতিষ্ঠানের ছাত্র আরমান ও মোসলিম উদ্দিন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, চার শিক্ষার্থী রাস্তার পাশ দিয়ে হেঁটে ওয়াজ মাহফিলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেল তাদের ওপর উঠে যায়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ জাকির রব্বানী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় দুই ছাত্র নিহত ও দুইজন আহত হয়েছেন। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।