রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৬ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নির্বাচন সামনে, রায় যাই হোক কার্যকর—স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দেবে, তা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে নতুনভাবে সাজানো হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বা খুব খারাপ নয়—মাঝারি পর্যায়ে রয়েছে।

তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশ এখন নির্বাচনমুখী—উল্লেখ করে তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।