সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৭ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

"ফ্যাসিবাদের পরিণতি—হাসিনার মৃত্যুদণ্ড উদাহরণ হয়ে থাকবে: সালাহউদ্দিন"

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে মৃত্যুদণ্ড দেওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দল আয়োজিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর: একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায় ন্যায়বিচারের মাইলফলক। অপরাধের তুলনায় সাজা যথেষ্ট না হলেও, ভবিষ্যতে কোনো সরকার বা ব্যক্তি যেন ফ্যাসিস্ট, স্বৈরাচার বা একনায়ক হয়ে উঠতে না পারে—এ রায় সেই উদাহরণ হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ যত শক্তিশালীই হোক, যত ক্ষমতা দখলে থাকুক—অবশেষে তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। এ রায় তারই প্রমাণ।”

বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, অপশাসন ও বৈষম্যের রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমান রায় সেই অপরাধের তুলনায় যথেষ্ট না হলেও এটি ভবিষ্যতের জন্য শিক্ষা ও সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, “যে আরও মামলা রয়েছে, সেগুলোতেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”