শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ধর্ষণ চেষ্টা, প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

অনলাইন ডেস্ক : সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় মীরসরাই থানাধীন বামনসুন্দর দারগারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তর অপূর্ব দাস (১৯) নগরীর পাহাড়তলী থানা এলাকার দিলীপ দাসের ছেলে।

র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় প্রধান আসামি অপূর্ব দাসকে মীরসরাই থেকে গ্রেফতার করা হয়েছে। পরর্বতী আইনি ব্যবস্থার জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।