বুধবার
১৯ নভেম্বর ২০২৫
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


কক্সবাজারের টেকনাফ খানকার ডেইল এলাকায় অভিযান চালিয়ে নামে এক যুবককে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে বিজিবি।
অনলাইন ডেস্ক : গ্রেফতার নুর ফয়েজ (৩২) সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খানকার পাড়ার বাসিন্দা সৈয়দ আলমের পুত্র।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নুর ফয়েজের বসতবাড়ি মাদক মজুত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১টি মোবাইল ফোন ও ১টি চাপাতিও উদ্ধার করা হয়।
ঘটনায় মাদক মামলা দায়ের করা হয়েছে, তাতে একই এলাকার মুসা আলমের পুত্র মোহাম্মদ শফিক (২৫)সহ অজ্ঞাতনামা আরও দু-একজনকে পলাতক আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসমিকে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।