মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২০ নভেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে অস্ত্র মামলার আসামি ওসমান গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে ওয়ারেন্টভুক্ত আসামি ওসমানকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি বলেন, গ্রেফতার ওসমান অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গতকাল তাকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর বাকলিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত।

তবে তার কোনো রাজনৈতিক পদবী আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।