সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২০ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকসহ ৫ যাত্রী আহত

বাবর মুনাফ, বোয়ালখালী:: চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার তুলাতলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আমুচিয়ার সাংবাদিক মুজাহিদুল ইসলাম (৬৩), আকিব (২৪), করলডেঙ্গার জোনায়েদ (১৬), জাহানারা বেগম (৫৫) ও আকুবদণ্ডী গ্রামের অটোরিকশা চালক মোরশেদ (৪৩)।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিরাজ মোস্তফা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কানুনগোপাড়া থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে একটি সিএনজির সামনের যন্ত্রাংশ ভেঙ্গে চাকা খুলে গেছে। চালকসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।