বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাজ্জাদ হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।
অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাজ্জাদ হোসেন ডাবুয়া ইউনিয়নের হিংগলা গ্রামের বাসিন্দা এবং টাইলস ও পাইপ–ফিটিং কন্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বন্ধু মো. খোরশেদ ও অলি উদ্দীন জানান, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চারাবটতল ফরেস্ট অফিস এলাকায় সাইট থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম–রাঙামাটি হাইওয়ে হয়ে বাড়ির দিকে আসছিলেন সাজ্জাদ। বাইন্যেপুকুর থেকে কয়েকশ গজ দূরে মনোরঞ্জন চেয়ারম্যানঘাটা ক্রস করে মূল সড়কে সাইকেল আরোহী অমল দে’র সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদের মৃত্যু হয়। অপর আহত অমল দে’র দুই পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। অমল দে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ডা. সুজিত সরকারের বাড়ির নারায়ণ দে’র ছেলে।
হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( মনিরুল ইসলাম ভুঁইয়া।