রবিবার
২৩ নভেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার পরিদর্শন করেছেন।
রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় আগ্রাবাদস্থ হাসপাতাল চত্বরে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনদলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, রোজী চৌধুরী, শাহ আলম এবং ক্যান্সার ইনস্টিটিউটের ম্যানেজার (অপারেশন) মো. মিজানুর রহমান।
পরিদর্শনকালে হাসপাতালের প্রেসিডেন্ট সার্ক নেতৃবৃন্দকে ক্যান্সার ইনস্টিটিউটের বিভিন্ন ইউনিট ও গবেষণা বিভাগ ঘুরে দেখান। আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক ল্যাব, ডে কেয়ার ইউনিট, কেমোথেরাপি সেন্টারসহ হাসপাতালের বিভিন্ন সেবার কার্যক্রম তুলে ধরেন তিনি।
সার্ক নেতৃবৃন্দ চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, চিকিৎসকদের মনোযোগ, এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ খবর নেন। তারা বলেন, “বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত বিশ্বমানের এই ক্যান্সার ইনস্টিটিউট চট্টগ্রামবাসীর জন্য সত্যিকারের আশীর্বাদ। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের নিষ্ঠা ও সক্ষমতা প্রশংসনীয়।”
হাসপাতালের পরিচালনা, সেবার মান উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার জন্য সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান। পরিদর্শনকালে ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দও উপস্থিত ছিলেন।