সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৩ নভেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভূমিকম্পের পর ঢাকা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (২৩ নভেম্বর) কলেজ অধ্যক্ষের দপ্তর থেকে জারি করা এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ভূমিকম্পের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিবিএস পেশাগত পরীক্ষাসমূহ আগামী ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক চাপ হ্রাস এবং প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে দেখা করার সুবিধার্থে কলেজের একাডেমিক কার্যক্রমও একই সময় পর্যন্ত বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়, আগামী ৩০ নভেম্বর থেকে নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।