রবিবার
২৩ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা ও কিছু রুটিন টেস্টের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে কেবিনে আছেন। প্রয়োজনীয় টেস্টের রিপোর্ট বোর্ড পর্যালোচনা করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে রওনা হন।