সোমবার
২৪ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: হালদা নদীতে সোমবার উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে দণ্ডিত করা হয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী প্রত্যেককে ১,০০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌপুলিশ এবং হালদা নদীর পাহারাদাররা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।