রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৫ নভেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মাদকের বিনিময়ে পণ্য, পাচারকালে ৪৫০ বস্তা সিমেন্টসহ আটক ৯

মায়ানমার থেকে মাদকের বিনিময়ে ৪৫০ বস্তা বাংলাদেশী সিমেন্ট পাচারকালে ৯ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

অনলাইন ডেস্ক : সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা কে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক ১টি ফিশিং ট্রলার তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে আনা প্রায় ২ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত বোট, আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।