রবিবার
৩০ নভেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সরকারের কাছে সেটি পরিষ্কার নয়, তবে দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকে দেবে—এমনটা অসম্ভাব্য।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে ভারতের মানিয়ে নিতে সময় লাগছে, তবে দুই দেশের ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন বলে জানা গেলেও, দিল্লির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
তৌহিদ হোসেন বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক বাধাগ্রস্ত হবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুত ফেরত পাওয়ার বিষয়ে প্রত্যাশা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।