সোমবার
০১ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের ৭৭টি উপজেলায় নতুন করে ৭৭ জন কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন নিয়োগপ্রাপ্ত ইউএনওদের তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ এর সেকশন-১৪৪ ক্ষমতা অর্পণ করা হয়েছে।
এর আগে ২৬ নভেম্বর (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৬৬ জন কর্মকর্তাকে ইউএনও হিসেবে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। নতুন নিয়োগের সঙ্গে মিলিয়ে সম্প্রতি মোট ইউএনও নিয়োগ আরও সম্প্রসারিত হলো।