সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৩ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘অবাধ ও উৎসবমুখর নির্বাচন হবে’—আস্থার বার্তা ড. ইউনূসের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, স্বচ্ছ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং এই নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

ড. ইউনূস সফলভাবে কোর্স সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, “বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নে ন্যাশনাল ডিফেন্স কলেজ এখন উৎকর্ষতার কেন্দ্র।’

চলতি সালে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫–এ মোট ৯৬ জন অংশ নেন। এর মধ্যে ৪৯ জন সশস্ত্র বাহিনীর সদস্য, ১৮ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং ভ্রাতৃপ্রতিম ১৮ দেশের ২৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ সম্পন্ন করেন।