রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৩ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আবেদন ছিল, অনুমতি ছিল না—তবুও বাড়লো তেলের দাম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: সরকারের অনুমোদন ছাড়াই ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘটনায় তেল আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, তেলের দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো সরকারের কাছে আবেদন করেছিল। তবে অনুমোদন না থাকা সত্ত্বেও তারা লিটারপ্রতি ৯ টাকা করে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি করেছে, যা আইনি প্রক্রিয়া অনুসরণ করে হয়নি।

তিনি বলেন, “যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে, এর কোনো আইনগত ভিত্তি নেই।”

ব্যবসায়ীরা দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব পড়ায় দেশীয় বাজারেও সমন্বয় করা হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের বক্তব্য—আবেদন থাকলেও সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, ফলে এ মূল্যবৃদ্ধি স্বেচ্ছাচারী।

উল্লেখ্য, এর আগেও গত অক্টোবর মাসে সরকারের অনুমতি ছাড়া একইভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। পরে সরকারের হস্তক্ষেপে প্রতিষ্ঠানগুলো সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়।