বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৪ ডিসেম্বর ২০২৫

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামের চকবাজারে সুপার মার্কেটে আগুন

নগরের চকবাজার কাঁচাবাজার এলাকার মান্নান সুপার মার্কেটে দোকান ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

অনলাইন ডেস্ক : বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এসময় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।