বৃহস্পতিবার
০৪ ডিসেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে বাকি থাকা ছয়টির মধ্যে আরও চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ১০টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল। বাকি থাকা চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
নতুন ঘোষিত প্রার্থীরা হলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ (রাউজান) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়ার অংশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।
এর আগে ঘোষিত ১০টি আসনের প্রার্থীরা হলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বিএনপি চট্টগ্রাম জেলা নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে এই প্রার্থীরা এলাকায় জনমতের সঙ্গে সংহতি বজায় রেখে দলীয় লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।