রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৪ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দুই দিনের ভারত সফরে দিল্লিতে রুশ প্রেসিডেন্ট পুতিন, মোদির সঙ্গে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি পুতিনের প্রথম ভারত সফর। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল শুক্রবার তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে পুতিনকে স্বাগত জানাবেন।

ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিবছর একবার করে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে দিল্লির হায়দরাবাদ হাউসে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের এই সফরে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।