সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৫ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় শ্রীপুর বুড়া মসজিদে দোয়া

বোয়ালখালী প্রতিনিধি: সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মসজিদের মোতাওয়াল্লী ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরীর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন মসজিদের খতীব আল্লামা অধ্যক্ষ শোয়াইব রেজা আলকাদেরী (মাঃ জি: আ:)।

এসময় উপস্থিত ছিলেন– শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, মাওলানা মুত্তালিব আলকাদেরী, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা মো. এয়াকুব, মাওলানা মো. হোসাইন, ওয়ারিশ সাহেদ আলম চৌধুরী, মো. হোসেন চৌধুরী, মো. আহমদ নবী চৌধুরী, মো. হেভেন চৌধুরী, মো. আব্দুল সাত্তার চৌধুরী, আশফিকুল আলম অভি, ইয়াছিন চৌধুরী ও জানে আলম চৌধুরী।

দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী বলেন, “দেশের জন্য আজীবন সংগ্রাম করা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষেরই প্রত্যাশা। তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসুন—এটাই সবার দোয়া।”

জুমার নামাজ শেষে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে হাজারো মুসল্লি অংশ নেন।