সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৫ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

জার্মান ‘সিএল৬০’ জেট প্রস্তুত—শনিবার বিকেলেই লন্ডনের পথে খালেদা জিয়া

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় নতুনভাবে জার্মানি থেকে আনা হচ্ছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচ এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট ব্যবহার করে খালেদা জিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে নেওয়া হবে।

এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা থেকে যাত্রা করবে বলে জানা গেছে। উড়োজাহাজটি তিবলিসি (জর্জিয়া) হয়ে সরাসরি লন্ডনে পৌঁছাবে।

এর আগে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ‘এয়ারবাস ৩১৯’—এ করেই চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া।

দলের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চিকিৎসা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দলও লন্ডনের হাসপাতালে তাঁর জন্য প্রস্তুত রয়েছেন।