শনিবার
০৬ ডিসেম্বর ২০২৫
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


পটিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নয়ন শর্মা,পটিয়া প্রতিনিধি:: শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পৌর সদরের ৫ নং ওয়ার্ডে ঈদুল মোল্লা পাড়ায় মাওলানা হাজী বাড়িতে এঘটনা ঘটে। নাছিমা আক্তার (২) প্রবাসী মোঃ হারুন ও জুবাইদা বেগম দম্পতির যমজ সন্তানের মধ্যে বড় ছিলো।
স্থানীয়সূত্রে জানা যায়, নিজ বাড়িতে বোনের সাথে খেলার সময় এক বোনকে দেখতে না পেয়ে মা জুবাইদা বেগম খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পুকুরে ভেসে উঠে নিথর নাছিমা আক্তারের ছোট্ট দেহ। এসময় উপস্থিত সকলে তাকে উদ্ধার করে তাকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ডাঃ সেলিম উদ্দিন নাছিমা আক্তারকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বিভিন্ন সময় পুকুরে ডুবে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যেসব ঘরে শিশু সন্তান আছে তাদের ব্যাপারে বাড়তি সতর্কতার প্রয়োজন আছে।
এ ঘটনায় এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়েছে। বারবার মূর্ছা যাচ্ছেন মা, প্রবাসী পিতা আদরের সন্তান হারিয়ে সুদূর প্রবাসে যেন হতবিহ্বল।