সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৯ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রোকেয়া দিবসে তারেক রহমানের শ্রদ্ধা—‘নারীর সঠিক স্বাধীনতায় রোকেয়ার শিক্ষা’

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বেগম রোকেয়ার উচ্চারণের প্রাণকেন্দ্রে রয়েছে নারীর সঠিক স্বাধীনতা।”

সোমবার (৮ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি বেগম রোকেয়ার জীবন, সংগ্রাম ও নারীমুক্তি আন্দোলনে তার অবদান তুলে ধরেন।

তারেক রহমান লিখেন, রক্ষণশীল সমাজে বেড়ে ওঠা সত্ত্বেও বেগম রোকেয়া ছিলেন আলোক দিশারী। শিক্ষা যে নারীর আত্মমর্যাদা অর্জনের মূল হাতিয়ার, তিনি তা গভীরভাবে উপলব্ধি করেছিলেন। নারীর শিক্ষার বিস্তারে তিনি ছিলেন সাহসী ও অগ্রণী।

তিনি আরও বলেন, নারীমুক্তির বাণী তুলে ধরতে গিয়ে বেগম রোকেয়াকে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। কিন্তু তিনি ছিলেন অদম্য, অবিচল। তাঁর লেখনি ও আন্দোলন নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার করেছে।

রোকেয়ার চিন্তার কেন্দ্রে ছিল নারীর স্বায়ত্তশাসন, আত্মমর্যাদা ও শিক্ষার মাধ্যমে সক্ষমতা অর্জন—যা আজও নারী জাগরণের অনুপ্রেরণা।