সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১০ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কর্ণফুলীতে ন্যাশনাল সিমেন্ট মিলসের উদ্যোগে চালকদের শীতবস্ত্র বিতরণ

কর্ণফুলি প্রতিনিধি:: ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডের উদ্যোগে কর্ণফুলীতে চালকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে কোম্পানির কর্মকর্তারা এসব জ্যাকেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন প্লান্টহেড এস বি বড়ুয়া, এজিএম কাজী শাহে এমরান, এইচ আর হেড লেঃ (অব) মোঃ ইকবাল হোসেন, ডিচপাচ হেড শাহরিয়ার শরিফ, ট্রান্সপোর্ট হেড মোঃ সবুজ, অটোমোবাইল ওয়ার্কশপ হেড আরিফ ইউসুফ, এবং ইসমাইল প্রমুখ।

ফ্যাক্টরির এজিএম কাজী শাহে এমরান বলেন, “শীতকালীন স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি চালকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”