বুধবার
১০ ডিসেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির (২০২৫-২০২৬) নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, আর সাধারণ সম্পাদক হয়েছেন বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কর্ণফুলী হলে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার সাইফুল্লাহ চৌধুরী নতুন কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, এনটিভি’র ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মুস্তফা নঈম, সহ-সভাপতি ডেইজি মওদুদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালেহ নোমান, রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী এবং আরিচ আহমেদ শাহ।
নতুন কমিটি সাংবাদিকদের স্বার্থে এবং প্রেসক্লাবের সুষ্ঠু কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে।