বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১১ ডিসেম্বর ২০২৫

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

‘দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত’—মনোনয়ন নিয়ে কঠোর অবস্থান তারেক রহমানের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি নয়, ধানের শীষের জন্য কাজ করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “বিএনপি থেকে যারা নির্বাচিত হবেন, তাদের জন্য কাজ করতে হবে। দল যাকেই মনোনয়ন দিক না কেন, সবাইকে ধানের শীষের জন্য কাজ করতে হবে। কোনো ব্যক্তির জন্য নয়।”

তিনি আরও উল্লেখ করেন, এই মুহূর্তে বিএনপি ছাড়া দেশের মৌলিক বিষয়গুলো নিয়ে অন্য কোনো দল চিন্তা করছে না।

তারেক রহমান বলেন, “স্বৈরাচার দেশের অবস্থা ধ্বংস করে দিয়েছে। দেশকে আবার নতুন করে গড়তে হলে পরিকল্পনার প্রয়োজন। তাই বিএনপি আগামী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়।”