বৃহস্পতিবার
১১ ডিসেম্বর ২০২৫
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি:: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের সাঙ্গু নদে নির্মিত গুরুত্বপূর্ণ কাঠের সেতুর সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থায় এটি নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সংস্কারকৃত সেতুটি উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব হোসেন।
ধোপাছড়িবাসীর জন্য এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চালু হওয়ায় এলাকার কৃষক, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি কমে যাবে। সেতুর সংস্কারের ফলে স্থানীয় জনগণের দৈনন্দিন যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা দ্রুত ও মানসম্মতভাবে সেতুর সংস্কার কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, “আপাতত আমাদের সমস্যা সমাধান হলেও, আমরা চাই এটি স্থায়ীভাবে দৃঢ় হোক, কারণ ভারী পাহাড়ি ঢলে আবারও সেতুটি ভেঙে পড়ার সম্ভাবনা আছে।”