সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারায় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে ডিবি প্রধান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আনিস আলমগীর স্পষ্ট উত্তর দিতে না পারায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে ডিবি কার্যালয় থেকে তিনি নিজেই গণমাধ্যমকে জানান, ডিবির পক্ষ থেকে বলা হয়েছে—ডিবি প্রধান তার সঙ্গে কথা বলবেন।
বর্তমানে এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।