মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৫ ডিসেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মশা নিয়ন্ত্রণে বিটিআই কার্যকর, নগরজুড়ে ক্রাশ প্রোগ্রাম—মেয়র শাহাদাত

সিনিয়র রিপোর্টার:: নগরে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিটিআই (BTI) লার্ভিসাইড পরীক্ষামূলকভাবে ব্যবহার করে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন

সোমবার (১৫ ডিসেম্বর) নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের উদ্যোগে আয়োজিত মশক নিধন ক্রাশ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চসিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিটি ওয়ার্ডে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি কার্যক্রম তদারকিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রয়োজনে স্পেশাল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে জমাটবদ্ধ পানিতে মশার লার্ভা জন্মানোর দায়ে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী লোকবল, যন্ত্রপাতি ও কীটনাশক ব্যবহার করে লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে মেয়র জোর দিয়ে বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়—নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম, পানির ট্যাংক, ফ্রিজের ট্রে ও আশপাশের খোলা জায়গায় তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, জোন কর্মকর্তা জাহেদুল্লাহ রাশেদ, আবু তাহেরসহ মশক নিয়ন্ত্রণ শাখার সুপারভাইজার ও কর্মচারীরা।