মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চট্টগ্রাম ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এছাড়া আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।