মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, শিক্ষক, সাংবাদিক ও শিল্পীরা অংশ নেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল লাল-সবুজের জাতীয় পতাকা। কণ্ঠে ছিল মুক্তিযুদ্ধের সময়কার নানা স্লোগান— ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’,
‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব’,
‘এই বাংলায় হবে না, সাম্প্রদায়িকতার ঠিকানা’।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সভাপতি কমরেড শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহা, সীতারা শামীম, স্কপ নেতা ফজলুল কবির মিন্টু, ইমতিয়াজ সবুজ, মোরশেদ, শিমুল দত্ত, দেবাশীষ সেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
এ ছাড়া যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. জাবেদ চৌধুরী, ছাত্র ইউনিয়ন সভাপতি টিকলু কুমার ও সাধারণ সম্পাদক শুভ দেবনাথ, রাশেদুল সামির এবং অনিকমান বড়ুয়াসহ সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
বিজয় শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কে সি দে রোড, লালদীঘির পাড়, টেরি বাজার মোড়, আন্দরকিল্লা মোড় হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।