মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে সিমেন্টবোঝাই ট্রাক ও একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে হাটহাজারীর মুনিয়া পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, সিমেন্টবোঝাই ট্রাকটি চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। দ্রুতগতির ট্রাকটি পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় দোকানের বিম ভেঙে ট্রাকের ওপর পড়ে ট্রাকচালক আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষতিগ্রস্ত ট্রাক ও মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।