সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

অনুমতি ছাড়া নির্বাচন নিয়ে সভা, সৌদিতে কয়েকজন বাংলাদেশি আটক

সৌদি আরবে অনুমতি ছাড়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ ও প্রচারণার ঘটনায় কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

অনলাইন ডেস্ক : এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দূতাবাস।

এমতাবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি সরকারের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।